1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৩.৫৫ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধীতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সুুনামগঞ্জে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি সংগঠন বিক্ষোভ সমাবেশে করেছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামন থেকে বিক্ষোভ মিছিল করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য নির্মাণের নামে কেবল বিরোধীতাই করছেনা। তারা সারাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে। তাই সারাদেশে এই জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীকে সাধারণ মানুষজন নিয়ে প্রতিহত করবে মুক্তিযোদ্ধার সন্তানরা। বক্তারা সারাদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
প্রতিবাদ কর্মর্সচিতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবলু আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হক, জহির আহমদ সোহেল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!