1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আসছে শৈত্যপ্রবাহ, কমছে তাপমাত্রা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ১১.১৮ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সারাদেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা। রাতে তাপমাত্রা কমে গেলেও দিনের বেলায় রোদের কারণে তাপমাত্রা এখনও খুব একটা কমেনি। নভেম্বরে শীত শীত অনুভূতি দিয়ে শেষ হলেও ডিসেম্বরে আসছে শৈত্যপ্রবাহ। মাসের মাঝামাঝি সময়ে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (২৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহ বিভাগে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৮ দশমিক ৭, সিলেটে ১৬ দশমিক ৭, রাজশাহীতে ১৪ দশমিক ৭, রংপুরে ১৪ দশমিক ৭, খুলনায় ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, শীতের মৌসুম শুরু হলেও এখনও উত্তরের বাতাস তীব্র হয়নি। তাই রাতের বেলা শীত অনুভূত হলেও দিনের বেলা সূর্যের তাপের কারণে কম অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বর মাসে এর তীব্রতা বাড়বে। এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তিনি বলেন, ডিসেম্বর মাসে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে।
এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসবে। এই মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!