1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

২৫ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যারা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৭.৪০ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আসন্ন ২৫ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) মনোনীত প্রার্থীরা হলেন-

রংপুর বিভাগের ৫টি পৌরসভার মধ্যে পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জ আহাসানুল হক চৌধুরী এবং কুড়িগ্রামের কুড়িগ্রাম সদরে কাজিউল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী বিভাগে ৪টি পৌরসভার মধ্যে রাজশাহী জেলার পুঠিয়াতে রবিউল ইসলাম, কাটাখালী আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী এবং পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো মনোনয়ন পেয়েছেন।

খুলনা বিভাগের ৩টি পৌরসভার মধ্যে কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনা জেলার দাকোপ চালনায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদরে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বরিশাল বিভাগের ৪টি পৌরসভার মধ্যে- বরগুনার বেতাগীতে এ,বি. এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

ঢাকা বিভাগে ৩টি পৌরসভার মধ্যে মানিকগঞ্জের মানিকগঞ্জ সদরে রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির ও গাজীপুরের শ্রীপুর আনিছুর রহমান। ময়মনসিংহ বিভাগে ২টি পৌরসভার মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এস.এম. ইকবাল হোসেন (সুমন) এবং নেত্রকোনা মদনে আব্দুল হান্নান তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে।

সিলেট বিভাগের ৩টি পৌরসভার মধ্যে সুনামগঞ্জের দীরাই বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম কামরান চৌধুরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রাম বিভাগ একটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী দেয়া হয়েছে। সেটা হলো চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বদিউল আলমকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!