1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দেশে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্র ৯.৬ ডিগ্রি

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ১১.৫৬ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
অগ্রহায়ণের শুরুতে হঠাৎ করেই দেশে বাড়তে শুরু করেছে শীতের দাপট। পঞ্জিকার পাতায় শীত আসতে আরো সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এরই মধ্যে শীতের আমেজ বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রাও। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রিতে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬ টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
সকাল থেকে কুয়াশা ও কনকনে শীতে পঞ্চগড়ের সাধারণ মানুষ গরম কাপড়ের পাশাপাশি খড়কুটো আগুনের আশ্রয় নিয়েছে। সন্ধ্যা থেকে এ জেলায় কুয়াশা ও শিশির বিন্দু শুরু হয়ে সকাল পর্যন্ত স্থায়ী থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা গেলেও শীতের মাত্রা তেমন একটা কমছে না। এ জেলার যারা সাধারণ ও দিনমজুর রয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নার্থ রায় জানান, সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের হিমেল বাতাসের কারণে এ জেলায় তাপমাত্রা উঠানামা বেশি করে এবং বেশীর ভাগ দিনের বেলাতেও শীতের পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশার চাদরে ঢাকা থাকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!