1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ফাইজারের করোনা ভ্যাকসিনের পরিবহন শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ১১.৫৩ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে ছাড়পত্র পেয়েছে। এবার এ ভ্যাকসিনের পরিবহন শুরু হয়েছে বলে জানা গেছে। ফাইজারের করোনা ভ্যাকসিন পরিবহনের কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স।
মার্কিন সাময়ীকি ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে ফক্স নিউজের খবরে বলা হয়, গতকাল শুক্রবার থেকে ফাইজারের করোনা ভ্যাকসিন পরিবহন শুরু করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। আকাশপথে করোনা ভ্যাকসিনের প্রথম বড় চালানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার বিমানবন্দর থেকে বেলজিয়ামের ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে ফাইজার। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।
তবে এ বিষয়ে ফক্স নিউজের পক্ষ জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সম্প্রতি এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে ফাইজারের ভ্যাকসিন। অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের কাজ শুরু করেছে। তার পরপরই এই কাজে চার্টার্ড বিমান ব্যবহারের খবর সামনে এলো। ফাইজারের সঙ্গে ভ্যাকসিনটি আবিষ্কারে কাজ করেছে জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তাদের ভ্যাকসিন ৯৪ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করেছে তারা। ফাইজার উৎপাদিত করোনা ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!