1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিনজন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ৪.৪৮ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দুই মাইক্রোবাসের সংঘর্ষে সৌদি আরবের তায়েফ তুরাবায় তিন সিলেটী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে কানােইঘাট ও জকিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

জানা গেছে, সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান।

সাতবাঁক ইউনিয়নের সদস্য আব্দুন নুর জানান, করোনাকালীন আব্দুস শুকুর গ্রামের বাড়িতেই ছিলেন। দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। তিনি বলেন, কুওরেরমাটি গ্রামে ও নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। যে তিন সিলেটি প্রবাসী সৌদি আরবে মারা গেছেন তারা করোনাকালে সেখানে খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!