1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনার গতিপ্রকৃতি দেখে কঠোর সিদ্ধান্ত নেব : সেতুমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। তবে পুরো লকডাউন আসলে সম্ভব নয়, পাকিস্তান তো পারেনি, ভারত পারছে না। রোজ রোজ সংক্রমণ বাড়ছে, কাজেই এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, মাস্ক ব্যবহারটা একেবারেই বাধ্যতামূলক করবে। যারা মাস্ক পরবে না, জরিমানা দিতে হবে এ বিষয়টা এখন স্পষ্ট, পরিষ্কার। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সিরিয়াস।
কাদের বলেন, সিদ্ধান্ত এমনও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করতে হয় সেটাও করতে হবে। কড়াকড়ড়িটা থাকবে সিদ্ধান্তে। ফ্রি স্টাইল, মানে মাস্ক না লাগিয়ে ঘুরে বেড়ানো, এ শহরের যে প্রবণতা। এখন অবশ্য কিছু কিছু পড়ছে। মফস্বলে যে একদম মানে না। এসব ব্যাপারে কড়াকড়ি হচ্ছে।
সরকার আবার লকডাউনে যাবে কি না এই প্রশ্নে তিনি বলেন, এ রকম টাইমটেবল না। এখন দেখছি যে কোন দিকে যাচ্ছে। (সংক্রমণের) গতিপ্রকৃতি দেখে এর পরে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করবে এটা এখনকার সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!