1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাই পৌরসভাসহ ২৫ পৌরসভায় নির্বাচন ২৮ ডিসেম্বর

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৭.২৪ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকালে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
সচিব জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।
যে ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে- তা হল: সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভা, পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, পাবনার চাটমোহর, ময়মনসিংহের গফরগাঁও, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, কুষ্টিয়ার খোকসা, নেত্রকোনার মদন, দিনাজপুরের ফুলবাড়ী, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, রংপুরের বদরগঞ্জ, খুলনার চালনা, ঢাকার ধামরাই, কুড়িগ্রাম, বরগুনার বেতাগী, গাজীপুরের শ্রীপুর, রাজশাহীর পুঠিয়া, পটুয়াখালীর কুয়াকাটা, রাজশাহীর কাটাখালী, বরিশালের উজিরপুর, মৌলভীবাজারের বড়লেখা, সিরাজগঞ্জের শাহজাদপুর, বরিশালের বাকেরগঞ্জ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!