1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুস্থ হওয়ার পরে ৬ মাস সংক্রমণের ঝুঁকি নেই

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৫.৪২ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ নিয়ে উদ্বেগের মধ্যে আশার কথা জানালেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। তারা জানিয়েছেন, আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর ছয় মাসের মধ্যে পুনরায় সংক্রমণের ঝুঁকি নেই। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানিয়েছে।
করোনার পুনরায় সংক্রমণ নিয়ে গবেষণা পরিচালনা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি হওয়া করোনা রোগীদের পর্যবেক্ষণে তারা দেখেছেন, শুরুতে যতটা উদ্বেগ ছিল, এখন তা কমেছে। করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর অন্তত ছয় মাস ভাইরাস শরীরে ঢুকতে পারবে না।
অক্সফোর্ডের নিউফিল্ড ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের গবেষক ডেভিড আইরের মতে, ‘পুনরায় সংক্রমণের ঝুঁকি কমছে মানেই কোভিড প্রতিরোধী অ্যান্টিবডি টিকে থাকার সময় বাড়ছে। এটিই এই গবেষণার সবচেয়ে ভালো দিক।’
জানা গেছে, ১১ হাজার ৫২ জন রোগীর ওপরে পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। সায়েন্স জার্নালে গবেষণাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১১ হাজার রোগীর মধ্যে ৮৯ জনের রক্তে অ্যান্টিবডি ছিল না। তারা ফের আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের উপসর্গও রয়েছে।
অন্যদিকে, ১ হাজার ২৪৬ জন রোগীর ক্ষেত্রে দেখা গেছে, তাদের রক্তে করোনার অ্যান্টিবডি ছিল, তার পরেও সংক্রমণ হয়েছে এবং রোগীরা উপসর্গহীন। বাকি রোগীদের বেশিরভাগেরই রক্তে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং তাদের ক্ষেত্রে পুনরায় সংক্রমণের আশঙ্কা নেই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!