1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

‘সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত চলছে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ৪.১৭ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানার রকমের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। ফেসবুক-ইউটিউবে প্রতিদিনই গুজব অপপ্রচার এবং এসবের ওপর ভিত্তি করে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল। যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। যে কোনও অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতার চেতনার বাইরে যাওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শের প্রশ্নে কোনও আপস নেই।’
করোনা মহামারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। আমাদের এখনই আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশনা দিয়েছেন। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এর কোনও ব্যত্যয় ঘটানো যাবে না।’
দলীয়ভাবে আওয়ামী লীগ সচেতনতা কার্যক্রম চালাবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা দলীয়ভাবে সচেতনতা কার্যক্রম চালাবো। আমি আমাদের সাংগঠনিক ইউনিটগুলোকে এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছি। মহানগর-জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ইউনিটগুলো সচেতনতা কার্যক্রম চালাবে।’
দুই-একদিনের মধ্যে সাব-কমিটি দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোনও একজন একাধিক পদে থাকতে পারবে না। মহানগরসহ সহযোগী সংগঠনগুলোতেও যদি কোনও ব্যক্তির সদস্য পদও থাকে, তিনি সাব-কমিটিতে থাকতে পারবেন না।’
বিতর্কিতদের বিষয়ে আবারও সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ‘কোনও বিতর্কিত লোক যেনো সাব-কমিটিগুলোতে না আসতে পারে। দাগী সন্ত্রাসী, প্রতারক ধান্দাবাজ যেনো কমিটিগুলোতে আসতে না পারে। এখানে অনুপ্রবেশের ঘটনা আমরা দেখতে চাই না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ। কমিটিগুলোতে যারা সদস্য সচিব, তারা এ বিষয়গুলো বিশেষভাবে দেখবেন।’
সম্পাদকমণ্ডলীর সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!