1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জের মোহনপুরে রাস্তা সংস্কারে যুবসমাজের ভার্চুয়াল প্রতিবাদ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১০.২০ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রায় চার বছর ধরে কাজ ফেলে রেখেছে ঠিকাদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একাধিকবার লিখিত তাগাদা দিলেও রা করেনি প্রভাবশালী ঠিকাদাররা। এর মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে তিন বছর আগে। কাজ না করেই বেশিরভাগ বিলও তুলে নিয়েছে। বরং ঠিকাদারের পক্ষ হয়ে সর্বোচ্চ পর্যায়ের এক জনপ্রতিনিধি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ওই ঠিকাদারকে না ঘাটাতে নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই গত কয়েক দফা বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে সড়কটি। এই অবস্থা সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর-পৈন্দা সড়কের। তিন বছর ধরে ফেলে রাখা সড়কের কাজটি সম্পন্ন না করায় গত বন্যায় রাস্তাটির অস্তিত্বই নেই। এই অবস্থায় মোহনপুর গ্রামের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া সচেতন যুবসমাজ এ ঘটনার ভার্চুয়াল প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে বেহাল রাস্তার চিত্র তুলে ধরে সড়কে যাতায়াতকারীদের ক্ষোভ-বঞ্চনা ও হতাশার কথা তুলে ধরেছেন। ক্ষুব্দ মানুষজন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সংসদ সদস্যের প্রতিও ক্ষোভ জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ১৪টি গ্রামের জেলা সদরের সঙ্গে যাতায়াতের প্রধান সড়ক জয়নগর টু পৈন্দা সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সোমবার সকাল ১০টায় ফেইসবুক লাইভে এসে ভার্চুয়াল প্রতিবাদী কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে যুক্ত হন এলাকার ভুক্তভোগী মানুষজন। এসময় সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় উঠে আসে জনপ্রতিনিধিদের ক্রম অবহেলার ইতিহাস।
সড়কটির ভেঙ্গে যাওয়া বিভিন্ন অংশের উপর দাঁড়িয়ে ফেসবুক লাইভে সচেতন যুবসমাজের প্রতিনিধি মোঃ আলমগীর তালুকদার প্রতিবাদ শুরু করেন। পরে তার সঙ্গে যুক্ত হন এলাকার সচেতন যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এসময় বক্তারা বলেন, মোহনপুর ইউনিয়ন তথা অত্র এলাকার প্রায় ত্রিশ- হাজার মানুষের যাতায়াতের প্রধান সড়ক এটি। ঠিকাদারের অবহেলায় তিন বছর ধরে পড়ে থাকার পর এ বছর কয়েক দফা বন্যায় ভেঙে গেছে। এখন ঠিকাদারকে বাচানোর তৎপরতা শুরু হয়েছে। সড়কটি দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারের কোন উদ্যোগ দেখা যায় নি। সড়কটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় এখন জেলা সদরে ২৫ মাইল পথ ঘুরে যেতে হচ্ছে এলাকাবাসীকে। অবিলম্বে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিকে এই লাইভ চলাকালেই ভাঙ্গা সড়কে একটি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় শিমুল ইউপি সদস্যসহ দুজন আহত হন।
প্রতিবাদী ভার্চুয়াল কর্মসূচীতে উপস্থিত ছিলেন- তানভীর আহমদ জনিক, তারিকুল ইসলাম সেলিম, মোঃ রইসুজ্জামান, অলিউর রহমান, কাজী বদরুল হাসান, সামির মিয়া, আশরাফুল ইসলাম, রুবেল হোসেন, আমির হোসেন, মহিবুর রহমান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুক্তাদির, ডাঃ মতিলাল দাস, শামসুন্নুর মিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!