1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ল এক কৃষকের গবাদিপশু ও ধান

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৪.৩৯ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে মঞ্জুর খন নামক এক কৃষকের ৩ টি গরু, ৪ টি ভেড়া ও ৯০ মন ধান পুড়ে ছাই হয়েছে।
সোমবার ভোর রাতে উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুকন্যাকে প্রস্রাব করানোর জন্য মঞ্জুর খানের স্ত্রী ঘরের বাইরে বের হয়ে প্রথমে আগুন দেখতে পান।
পরিবারের লোকেরা প্রতিবেশেীদের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে দিরাই থানা পুলিশ।
কৃষক মো. মঞ্জুর খান জানান, অন্যের জমি বর্গা চাষ করে সংসার চলে তার। স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ের সংসারে তিনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
বসত বাড়ি ও গবাদিপশুগুলোই তার একমাত্র সম্বল। পুড়ে যাওয়া ধানগুলো রেখেছিলেন পরিবারের লোকদের আহার ও চলতি বোরো মৌসুমে চাষাবাদের কাজের ব্যয় নির্বাহ করতে। বুক চাপড়ে কেঁদে কেঁদে কৃষক মঞ্জুর খান বলেন, আমার পুড়ে যাওয়া ঘরটি গোয়াল ঘর ও ধান রাখার গোলা ঘর হিসেবে ব্যবহার করতাম। ঘরে কারেন্টের লাইন ছিল না, কেউ রাতে ঘুমাতোও না।
নিশ্চই কেউ আগুন লাগিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছে। মঞ্জুর খান আরও বলেন, তিনটি গরুই গর্ভবতী। একেকটা গরু ৬০/৭০ হাজার টাকা মূল্যের ছিল। আগুনে গরু, ভেড়া, ধান ও ঘর পুড়ে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দৌলতপুর গ্রামের সুয়েব খান বলেন, ‘কৃষক মঞ্জুর খান একজন দরিদ্র বর্গা চাষী। গবাদিপশু ও ধানগুলোই তার সম্বল ছিল। আগুনে তিনি নিঃস্ব হয়ে গেলেন।’
খান ছালিম বলেন, ‘পুড়ে যাওয়া ওই ঘরটিতে কোন মানুষ রাত্রিযাপন করতো না, এমনকি বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুন লাগার কোন উৎস ঘরটিতে না থাকায় স্বাভাবিকভাবেই বুঝা যায়, কেউ ক্ষতি করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।’
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কৃষক মঞ্জুর খান একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!