1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৬.৩১ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার;
বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল ৬ টায় দলীয় পতাকা উত্তোলন, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেল ৩ টায় সুনামগঞ্জ যুবলীগের উদ্যোগে স্থানীয় শিল্প কলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমেদের সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশ, সিতেশ তালুকদার মঞ্জু, বিপরেশ রায় বাপ্পী, লুৎফুর রহমান নাইম, কললোল তালুকদার চপল,আজাদুল ইসলাম রতন, ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, জামাল গঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, আহ্বায়ক আবুল খায়ের, জসিম উদ্দিন, মনসুর আলম,সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি এহসান আহমেদ উজ্জল, বিশ্বম্ভর পুর উপজেলা সাধারণ সম্পাদক সোহেল আহমেদ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!