1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাত্র জনতার সমাবেশে শান্তিগঞ্জ পয়েন্টকে এমএ মান্নান চত্বর ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৩.৫২ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ পয়েন্টকে এমএ মান্নান চত্বর ঘোষণা করে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ম্যুরাল নির্মাণের ঘোষণা দিয়েছে এলাকার ছাত্র-জনতা। বুধবার দুপুরে হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত মিছিল সমাবেশে হাজারো জনতার সমাবেশে জনতার দাবির প্রেক্ষিতে এই ঘোষণা দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত রাজনৈতিক সহকারি হাসনাত হোসাইন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান উপস্থিত হাজারো মানুষ।
সমাবেশে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অবহেলিত সুনামগঞ্জ জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সহ বিভিন্ন বিভাগে উন্নয়নের মাধ্যমে বদলে দিচ্ছেন। নিরহঙ্কার, সৎ ও দক্ষ নেতা হিসেবে প্রধানমমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনামন্ত্রীকে মূল্যায়ণ করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকেই তিনি দু’হাত ভরে সুনামগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই এমন যোগ্য মন্ত্রীকে সম্মান জানানো জেলাবাসীর কর্তব্য। দক্ষিণ সুনামগঞ্জবাসী ভালোবেসে উন্নয়নের বরপুত্র এমএ মান্নানের নামে শান্তিগঞ্জ পয়েন্টকে এমএ মান্নান চত্বর ঘোষণা করেছেন। এখানে নেতাকর্মীরাই ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পমনামন্ত্রী এমএ মান্নানের ম্যুরাল স্থাপন করবেন। যাতে পরবর্তী প্রজন্ম দেশের উন্নয়নের সারথি হিসেবে তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!