1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

হাওর সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে পিআইবি: মহাপরিচালক জাফর ওয়াজেদ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৬.২৭ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, আমরা হাওরাঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আলাদা মডিউল করছি। কিন্তু করোনার কারণে এই প্রশিক্ষণ ভাবনা থমকে আছে। তবে আগামীতে হাওর বিষয়ক সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট।
শনিবার বিকেলে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওর সম্পদ ও সম্ভাবনায় ভরপুর ভিন্ন বৈশিষ্টের অনন্য অঞ্চল। এখানকার প্রকৃতি ও পরিবেশ ভিন্নরকমের। এসব বিষয় বিবেচনা করে আমরা হাওর সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য চিন্তা করছি। এই প্রশিক্ষণ পেয়ে হাওরাঞ্চলের সাংবাদিকরা যাতে আরো সমৃদ্ধ হন ও হাওরকে ভালো করে তুলে ধরেন সেই ব্যবস্থা করব আমরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ সারাদেশের ব্যঙ্গের ছাতার মতো ছড়িয়ে থাকা অনলাইন সংবাদপত্রের সমালোচনা করেন বলেন, অনলাইন এখন কুটির শিল্প হয়ে গেছে। প্রত্যেকেই ঘরে বসে যাচ্ছেতাই অনলাইন পত্রিকা করছে। সবাই যেন অনলাইন পত্রিকার দোকান খুলে বসেছে। সরকার এ কারণেই নিবন্ধনের ব্যবস্থা করেছে বলে জানান তিনি। মহাপরিচালক আগামীতে মোবাইল সাংবাদিকতা বিষয়েও পিআইসি প্রশিক্ষণ দিবে বলে জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!