1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১২.২৬ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে উপজেলার পরিষদের সম্প্রসারিত নতূন প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। ভিত্তি প্রস্তর স্থাপনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডি প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) বাস্তবায়নে ইইউসিপিডাব্লিউ-৩৯ প্যাকেজের আওতায় কাজ পায় ‘মেসার্স এমআই ট্রেডিং এন্ড কোম্পানী’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ১ এপ্রিল থেকে কাজটি শুরু হওয়ার কথা থাকলেও উপজেলা পরিষদের ভেতরে পরিত্যক্ত টিনশেড ভবন অপসারন না হওয়ায় মূল কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। এটির ব্যয় ধরা হয় ৬ কোটি ৬ লক্ষ টাকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!