1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিএনপির রাজনীতিতে সংকট চলছে: কাদের

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে এই মুহূর্তে কোনও রাজনৈতিক সংকট নেই। সংকট চলছে বিএনপির রাজনীতিতে। বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে।’ তিনি আজ বুধবার (৪ নভেম্বর) তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র? হাওয়া ভবনের গণতন্ত্র? নাকি রাতের বেলা কারফিউ জারির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধাসের পানির মিশ্রনের মতো গণতন্ত্র। বিএনপি অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হঠানোর যে ঘোষণা তা কি তাদের গণতন্ত্র?’ নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় বিএনপি কী করেছে তাও জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে আরও অনেক পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছেন, তা জনগণ জানতে চায়।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি

ওবায়দুল কাদের মন্তব্য করেন, ‘বিএনপি এখন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের কথা বলছে। কিন্তু এসব কিছু তাদের শাসনামলে ভূলণ্ঠিত হয়েছিল। তারা সংবিধান থেকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটন করেছিল।’

এ রাজনীতিবিদ বলেন, ‘বিএনপির হাত দিয়ে সিপাহী জনতার বিপ্লবের নামে হাজার হাজার মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের হত্যা করো হয়েছে। বিএনপি এখনও মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক শক্তির আস্থাভাজন এবং মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যার সরাসরি বেনিফিশিয়ারি। মুক্তিযুদ্ধের অর্জন ও চেতনাকে পদে পদে ভূলণ্ঠিত করাই বিএনপির ইতিহাস ও রাজনৈতিক সাধনা, যা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হয়। পাকিস্তানি ভাবধারায় নিজস্ব রাজনৈতিক মানস গঠন করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়বে-এ কথা নির্ভেজাল প্রলাপ ছাড়া আর কিছু নয়। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে বিএনপি রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। তাদের মুখে স্বাধীনতার সুরক্ষার কথা মানায় না।’

স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই

আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের বিষয়ে বিশেষজ্ঞগণের সতর্কের কথা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। এমতাবস্থায় যে কোনও আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই।’

আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়

ওবায়দুল কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতলবি মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হতে হবে পর- ধর্ম সহিষ্ণু। কেউ কারও ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেবে এটা প্রত্যাশিত নয়।’

উসকানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। উসকানিমূলক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দিতে হবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!