1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

রায়হান হত্যার তদন্ত কর্মকর্তা বদল

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ১১.০৯ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে পিবিআই।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে আলোচিত এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলামসহ তদন্ত সংশ্লিষ্ট পিবিআই সিলেটের পাঁচজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। তাই মঙ্গলবার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে।
এর আগে পুলিশ সদর দফতরের নির্দেশনায় ১৩ অক্টোবর দেশ-বিদেশে আলোচিত এই হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়। ওইদিন রাতেই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেনের কাছ থেকে মামলার তদন্তভার বুঝে নেন পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম। এরপর থেকে তিনিই মামলাটি তদন্ত করে আসছিলেন।
গত রোববার (১ নভেম্বর) রাতে করোনার নমুনা পরীক্ষায় পরিদর্শক মহিদুল ইসলামসহ পিবিআই সিলেটের পাঁচ পরিদর্শক ও আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
উল্লেখ্য, ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটে রায়হানের মৃত্যু হয়।
রায়হান সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার বিডিআরের হাবিলদার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরের রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে চাকরি করতেন।
এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!