1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্ম অবমাননার গুজবে যুবককে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৪.২২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
লালমনিরহাটের পাটগ্রামে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ শহিদুন্নবী জুয়েল নামক নীরিজ যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদী মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ারের সামনে ‘সুনামগঞ্জের প্রগতিশীল সংগঠন’ এর নামে অনুষ্ঠিত কর্মসূচিতে ৬ টি বাম সংগঠনের নেতৃবৃন্দসহ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
সুনামগঞ্জ জেলা উদীচী’র সভাপতি শীলা রায়’র সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি’র সঞ্চলনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য জেলা সুনামগঞ্জ জেলা খেলাঘর আসর’র সভাপতি বিজন সেন রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশরাফি সম্পা, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা খেলাঘর আসর’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়।
বক্তারা বলেন, ধর্ম অবমাননার নামে গুজব রটিয়ে যারা নিরীহ যুবককে মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। না হলে ভবিষ্যতে আরো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। বক্তারা বলেন, প্রতিক্রয়াশীল ও ধর্মান্ধ জনগোষ্ঠী ধর্ম অবমাননার নামে অতীতেও এমন অমানবিক কার্যক্রম ও নাশকতা করে পার পেয়ে যাওয়ায় এমন ঘটনা বৃদ্ধি পাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!