1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শাল্লায় অন্যের বিদ্যুৎ বিলের মামলায় এক শিক্ষক বিপাকে

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ১.০৯ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

শাল্লা প্রতিনিধি:
অন্য একজন গ্রাহকের বিদ্যুৎ বিলের মামলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক বিপাকে পরেছেন। বিপদগ্রস্ত সেই শিক্ষক জ্যোতিষ চৌধুরী পিতা মৃত গিরীন্দ্র চৌধুরী। সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামে ক্রয়সুত্রে বাড়ি নিয়ে বসবাস করছেন।

তিনি ২০১০ সনের আগষ্ট মাসে সুনীল দাস নামে একজনের নিকট থেকে বাড়িটি ক্রয় করলেও বসবাস শুরু করেন ২০১৪ সন থেকে । সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি সৌর সোলার বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।
হঠাৎ ২০১৯ সনের ডিসেম্বর মাসে সিলেট বিদ্যুৎ আদালত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট অঞ্চল সিলেটের পক্ষ থেকে জ্যোতিষ চৌধুরী’র নামে দিরাই বিউবো আবাসিক সহকারী প্রকৌশলী মোঃ হায়দার আলী বাদী হয়ে ১ লাখ ৯ হাজার ৮০৫ টাকার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মামলার নোটিশ আসে। নোটিশের তারিখ অনুযায়ী তিনি সিলেট আদালতে হাজিরাও দিয়েছেন।
মামলায় উল্লেখ রয়েছে, সুনীল চন্দ্র দাস হিসাব নং এলটি-/৯৬ গ্রাহক নং ৪৪০০৬১৪১, মিটার নং ০৩৪৯৩৬ একজন বিদ্যুৎ গ্রাহক। হিসাবধারী গ্রাহন ১০ বছর পুর্বে বাড়িটি বিক্রির পর থেকে জ্যোতিষ চৌধুরী না কি সেই গ্রাহকের মিটার ব্যবহার করতেন। বিদ্যুৎ বকেয়া ১ লাখ ৯ হাজার ৮০৫ টাকা বিল পুঞ্জীভূত করেছেন। বিগত ২৮ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে জ্যোতিষ চৌধুরীর ঘর থেকে বিদ্যুৎ সংযোগ ও না কি বিচ্ছিন্ন করা হয়েছে বলে মামলায় লিখা রয়েছে।
সেই সুত্রে ব্যবহারকারী সাকুল্য বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মামলা দায়ের করা হল বলে মামলায় উল্লেখিত রয়েছে। অথচ শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষক জ্যোতিষ চৌধুরী কোন দিন বিদ্যুৎ সংযোগই নেই। পাশের বাড়ির লোকজন বলছে, অনেক দিন হয় জ্যোতিষ মাষ্টার বাড়িটি ক্রয় করছেন সত্য, কিন্তু তিনি বসবাস শুরু করছেন ২০১৪ সালে। এর পুর্বে বাড়ি বিক্রিকৃত ব্যক্তি সুনীল দাস বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করেছেন।
নাম প্রকাশ করতে অনেছুক পাশের বাড়ির একজন মহিলা বলেন, কথায় কয় না,ধান কাইলো কাউয়ায় (কাক), ব্যাংঙের ঠেংগে (পায়ে) দড়ি।
বিদ্যুৎ মিটার এক জনের, মামলার আসামি আর এক জন সেটি বিদ্যুৎ অফিসে কারসাজি।
এবিষয়ে ভুক্তভোগী জ্যোতিষ মাষ্টার বলেন, কি আর বলি, সুনীল দাসের বাড়ি কিনে আজ আমি মামলার আসামি। বাড়ি কিনছি ২০১০ সনে, এর ৩ মাস পুর্বেই সুনীল দাস মিটার নষ্ট বলে সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। সেই অবস্থায় আমি বাড়ি ক্রয় করি এবং ৪ বছর পর
২০১৪ সনে সেখানে ঘর তৈরি করে বসবাস শুরু করি। তার পর ও ১০ বছরের বকেয়ার দায়ে আমার উপর মামলা। সবাই জানে সুনীল দাসের নামে বিদ্যুৎ বিল রয়েছে। অথচ আমি এখন ও সৌর সোলার ব্যবহার করছি। তিনি জানান এই মামলা মিথ্যা বানোয়াট একটি নাটক। যার মিটার তার খবর নাই, বাড়ি কিনে আমি মামলার আসামি হলাম এটি আমার জন্য খুবই লজ্জাকর। তবে তিনি বলেন, সম্মান রাক্ষার্থে মিথ্যা সাজানো মামলার বিপরীতে আমি ও মামলার চিন্তা করছি।
নাম প্রকাশে অনেছুক স্থানীয় লাইন ম্যানদের সাথে এনিয়ে কথা বলতে গেলে তারা বলেন, আমাদের নাম পত্রিকায় না লিখলে যা জানি তাই বলবো। তাদের কথা রাখা হবে মর্মে, তারা জানান, সত্য হল মিটার সুনীল দাসের বিল ও তার। জ্যোতিষ মাষ্টার বিদ্যুৎই ব্যবহার করেনা ।
কেন মামলা হলো জানতে চাইলে ২ জন বলে উটলো এসব বুঝেন না, সব দুনম্বরী কাজ। ১০ বছর আগে সুনীল দাস বিদ্যুৎ ব্যবহার করতো। আর যিনি বিদ্যুৎ সংযোগই নেয়নি সে মামলার আসামি। বিউবোতে এসব হয় মিটারের সঙ্গে বিলের কোন মিল নাই, ইচ্ছা মাফিক বিল দেওয়া, একজনের বিল অন্যের নামে দিয়ে দেওয়া, আজ দেখলাম বিদ্যুৎ ব্যবহার না করে ও মামলার আসামি, এটি কি কান্ড।
এবিষয়ে আবাসিক সহকারী প্রকৌশলী বিউবো দিরাই বিদ্যুৎ বোর্ড হায়দার আলীর ফোনে বার বার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
এনিয়ে এলাকায় সমালোচনার অন্তনেই, কেউ কেউ বলছে। যার নামে মিটার তার নামে মামলা নাই, আর যিনি বাড়ি কিনেছেন তার নামে মামলা এটি কেন হবে। সবাই বলছেন মিটার গ্রাহক ও
বিউবো বিদ্যুৎ অফিসের যোগসাজসে এই মিথ্যা মামলা করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!