1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সিলেটে করোনায় আরো তিনজনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৪.৪৪ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তেরো হাজার। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা।

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৩৭ জনকে শনাক্ত করা হয়। এদের মধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৫৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০২ জন, হবিগঞ্জে ১ হাজার ৮১৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৭৮১ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২২৯ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২১ জন রয়েছেন।

সিলেট বিভাগে ১২ হাজার ৮৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৫৭০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৪২ জন, হবিগঞ্জের ১ হাজার ৫১৭ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬৫৮ জন।এদিকে গত ২৪ ঘন্টায় ৪৬ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে।

করোনা আক্রান্ত ৬৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারে ৫ জন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!