1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

২ নভেম্বর অক্সফোর্ডের টিকা আসছে

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৭.১৯ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাসের টিকা নিয়ে সুখবর দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে এই টিকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ। এ জন্য লন্ডনের প্রথম সারির একটি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। যদিও ওই হাসপাতালের নাম বা কত জনকে টিকা দেওয়া হবে, সেসব বিষয় এখনো স্পষ্ট নয়।
বার্তা সংস্থা রয়টার্স ও দ্য সান জানায়, ২ নভেম্বর থেকে সাধারণ মানুষের ওপর অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হতে পারে। ওই হাসপাতাল ট্রাস্টের এক কর্মকতাও এ তথ্য স্বীকার করেছেন।
অক্সফোর্ডের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি এই কোভিড টিকার নাম এজেডডি১২২২ বা চ্যাডক্স১এনকোভ-১৯। গত এপ্রিল মাসে অক্সফোর্ডের টিকার লাইসেন্স পায় অ্যাস্ট্রাজেনেকা। আগেই জানা গেছে, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই টিকা। যদিও এই যাত্রাপথে এসেছে প্রতিবন্ধকতাও। গত মাসেই এক স্বেচ্ছাসেবক টিকা গ্রহীতার অজানা রোগ দেখা দেওয়ায় সাময়িকভাবে স্থগিত
হয়ে যায় এর ক্লিনিক্যাল ট্রায়াল। তবে কয়েকদিনের মধ্যে ফের চালুও হয় পরীক্ষা। অ্যাস্ট্রাজেনেকার তরফ থেকে আগেই জানানো হয়েছিল, এই টিকা এক বছর পর্যন্ত সুরক্ষা দেবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!