1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

জামালগঞ্জে বিষপানে প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ১০.৪৩ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে বিষপানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বেহেলী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
আত্মহননকারী গৌরাঙ্গ দাস (২২) গোপালপুর গ্রামের জয়কিশোর দাসের ছেলে ও রিকু রানী দাস (২০) একই গ্রামের অরবিন্দু দাসের মেয়ে।
জানা যায়, মৃত গৌরাঙ্গ দাস ও রিকু রানী দাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রেমকে উপেক্ষা করে গত ১৯ অক্টোবর দিরাই থানাধীন ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামের হীরালাল দাসের ছেলে গনেন দাসের সঙ্গে মেয়েকে বিয়ে দেন অরবিন্দু দাসের পরিবার। বিয়ের পর গতকাল শুক্রবার নববিবাহিত রিকু রানী স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ফিরাযাত্রায় আসেন। বিয়ের বিষয়টি মেনে নিতে না পেরে আজ শনিবার প্রেমিক গৌরাঙ্গ ও প্রেমিকা রিকু এক সঙ্গে বিষ পান করে।
পরে গুরুতর অবস্থায় তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে রিকু রানী দাসের মৃত্যু হয়। তার কিছু সময় পর সুনামগঞ্জ সদর হাসপাতালের নেওয়ার পূর্বে গৌরাঙ্গ দাসও মারা যান।
এ ব্যাপারে রিকু রানী দাসের পিতা অরবিন্দু দাস জামালগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন। অপরজনের মৃত্যুর বিষয়টিতে সুনামগঞ্জ সদর থানায় আরেকটি অপমৃত্যু মামলা হয়েছে। পরে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘একপক্ষের অভিযোগ পাওয়া গেছে। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!