1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৮.১১ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেটের রায়হান হত্যা, দেশব্যাপী গণধর্ষণ, দূর্নীতি, লুটপাট, রাজনৈতিক নিপিড়ন, রাষ্ট্রিয় নির্যাতনের প্রতিবাদে ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিরোধের দাবীতে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলাধীন ধারণ বাজার এলাকায় খেলাফত মজলিস উপজেলার উত্তর খুরমা ও দক্ষিন খুরমা ইউনিয়ন শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের উত্তর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মজলিসের সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ তহুর আহমদ, মজলিসের দক্ষিন খুরমা ইউনিয়ন সভাপতি মাওলানা মফজ্বল আলী, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা নুরুল আলম। এসময় হাফেজ সায়েম আহমদ, মাওলানা নুর অহমদ, কারী আবদুল আজিজ, হাফেজ আবুল কালাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আতিকুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!