1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা: একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১০.৩৫ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার ছৈলা গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জগেশ বৈদ্য ওরফে যোগেশ শুক্লবৈদ্য উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মৃত রমেশ বৈদ্যর ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছ। বুধবার রাতে ছাতক থানার জাহিদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ দাশের নেতৃত্বে জগেশ বৈদ্যকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে জগেশকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার অভিযোগ সূত্রে জানা যায় বুধবার দুপুরে বাকপ্রতিবন্ধী কিশোরী (১৫)নিজ ভেড়া আনার জন্য প্রতিবেশী জগেশ বৈদ্য ওরফে যোগেশ শুক্লবৈদ্যের (৬০) বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এসময় নানা প্রলোভন দেখিয়ে জগেশ তার দোকানঘরে মেয়েটিকে নিয়ে যায়।পরে জগেশ যৌন নির্যাতন করে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।।এতে মেয়েটি চিৎকার শুরু করলে তার মাসহ প্রতিবেশী লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় পালিয়ে যান জগেশ। মেয়েটির বাবা বিষয়টি স্থানীয় গণ্যমান ব্যক্তিদের জানালে তারা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরে ছাতক থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা।এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ দাশ বলেন, কিশোরীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রাথমিক তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হয়। বুধবার রাতে আসামি জগেশ বৈদ্যকে আটক করার পর বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!