1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে নৌ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৯.৪৯ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে নৌ-পথের ছিনতাইকারী ইদন মিয়া (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে পৌরশহরের শিবটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার বাগবাড়ি মহল্লার আবদুর রশিদের ছেলে। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গেল মঙ্গলবার রাত ৮টার দিকে ইদন মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধরা শহরের রইছ বোডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর উপজেলার আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে এক হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় সহযোগীদের নিয়ে ওইদিন রাত ৩টার দিকে নৌ-যানে হামলা করে ৫টি মোবাইলসহ নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে ইদন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে সাথে ছিলেন এএসআই মহিউদ্দিন। ইদনের বিরুদ্ধে চাঁদাবাজী, চুরি, ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!