1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুর সীমান্তে বিজিবি ও এলাকাবাসী সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৮.৪৫ পিএম
  • ৩৮৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আহত শিশুর মৃত্যু হয়েছে এ গুজবকে কেন্দ্র করে যে সংঘর্ষে হয়েছিল তা স্থানীয় ভাবে বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহিদাবাদ বর্ডার হাট সংলগ্ন, শাহ্ আরেফিন মোকাম প্রাঙ্গণে এ বৈঠকে উপজেলা প্রশাসন, বিজিবি’র উর্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দকে সাথে নিয়ে দীর্ঘ আলোচনার পর বৈঠকে নিঃশর্ত সমাধান আসে।
বৈঠকে ভবিষ্যতে যেন সীমান্ত এলাকায় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না ঘটে সে জন্য উভয় পক্ষকেই আরও অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়।
আহত শিশু সুমনকে বিজিবির তত্তাবধানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সে শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজবাহ্ উদ্দিন রাসেল, সহকারী পরিচালক মাহবুবুর রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার, লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আ. রাজ্জাক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়াসহ অন্যান্য রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বুধবার (২১ অক্টোবর) রাত ৭ টার দিকে সীমান্তের শাহিদাবাদ বর্ডার হাট সংলগ্ন এলাকায় বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাটির সূত্রপাত হয় আহত শিশু বাদাঘাট উত্তর ইউনিয়ন এর মুকসেদ পুর(উত্তর) গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন (৮) কে নিয়ে।
যদিও আহত শিশু সুমন জ্ঞান হারায় কিন্তু তৎক্ষনিক বিজির আঘাতে সে মারা গেছে বলে গুজব ছড়ালে উত্তেজিত এলাকাবাসী মিছিল করতে থাকে এবং বিজিবি কিছু বুঝে উঠার আগেই বিজিবির গোয়েন্দা কর্মকর্তার উপর অতর্কিত হামলা চালায়।
এমন সময় টহলরত সিপাহি আরজু এগিয়ে আসলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করেও পাথর নিক্ষেপ করতে থাকে। পরে টহলরত বিজিবির অন্যান্য সদস্যরাও এগিয়ে আসে। শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া। এসময় জনতা লাঠিসোঁটা নিয়ে বিজিবিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আ. রাজ্জাক এসএমজি’র ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!