1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত ১৮টি সড়কের সংস্কার কাজ শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৩.৩৭ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৮টি সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলো গত চারদফা বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস প্রকল্পের উদ্যোগে সংস্কার কাজ চলছে। রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
বুধবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ-ধনপুর-মেরুয়াখলা সড়কটির সংস্কারকাজ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক সংস্কারকাজ উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশল (ম্যাকানিক্যাল) মো. আকবর আলী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর চন্দ্র বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, চারদফা বন্যায় সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সবগুলো রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে অক্টোবরমাস ব্যাপী সড়ক সংস্কারকাজ শুরু হয়েছে। জেলার ১৮টি গুরুত্বপূর্ণ সড়ক এই মাসের মধ্যেই সংস্কার সম্পন্ন হবে। তাছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তথ্য ও বরাদ্দ চেয়ে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!