1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৭.৫৪ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আজ ২০ অক্টোবর মঙ্গলবার। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটগ্রহণে ভোটারদের সাড়া কম।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ মারা যান গত ৯ ফেব্রুয়ারি। তার মৃত্যুতে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষনা করলেও করোনার কারণে আবারও বন্ধ হয়ে যায় নির্বাচনী তৎপরতা।
উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আল আজাদ (নৌকা)। তার সঙ্গে প্রার্থী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক আফিন্দি (ধানের শীষ)। বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়ার ছেলে বিএনপি নেতা মাসুম তালুকদার (আনারস)। এই নির্বাচনে সাবেক ছাত্র লীগ নেতা মাসুম তালুকদারের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান মোহন তালুকদারও (ঘোড়া) প্রার্থী হয়েছেন। বর্তমানে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলার ৪৬টি ভোট কেন্দ্রে ১ লাখ ১৭হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!