1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মঙ্গলবার প্রকাশ হচ্ছে সরকারি প্রাথমিকে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৫.২৫ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কাল মঙ্গলবার। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি বলেন, ‘প্রাক প্রাথমিকে সহকারী শিক্ষক নেওয়া হবে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৬ হাজার ৯৪৭ জন। কাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

জানা যায়, প্রাথমিকের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। সৃষ্ট পদ এবং শূন্য পদ মিলিয়ে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ নীতিমালা অনুযায়ী এবারই প্রথমবারের মতো স্নাতক পাস ছাড়া আবেদন করতে পারবে না নারী প্রার্থীরা। পুরুষ প্রার্থীদের আবেদনের যোগ্যতা আগের মতোই স্নাতক পাস থাকছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ১৮ হাজার ১৪৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর প্রতিটি উপজেলা থেকে শূন্য পদের তালিকা নেওয়া হয়েছে। সে অনুসারেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

জানা যায়, ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষা দেন প্রায় ৫৫ হাজার প্রার্থী। তাদের মধ্য থেকে ১৮ হাজার ১৪৭ জনকে নিয়োগ দেওয়া হয়। চূড়ান্তভাবে উত্তীর্ণ না হওয়া ৩৭ হাজার প্রার্থী প্যানেলের মাধ্যমে তাদের নিয়োগের দাবিতে এখনও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছেন, প্যানেল করার কোনো সুযোগ নেই। এমনকি ২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতেও কোথোয়ও প্যানেলের উল্লেখ ছিল না।

সম্প্রতি প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রাথমিকে আরেকটি শ্রেণি বাড়ছে। আগামী বছর থেকেই এর পাইলটিং শুরু হবে। ২০২৩ সাল থেকে সব বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক প্রাথমিক চালু করা হবে। তখন ৬৫ হাজার ৬২০ প্রাথমিক বিদ্যালয়ে আরো একজন করে সহকারি শিক্ষক ও একজন করে আয়া নিয়োগ করা হবে।

এ ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সহকারি শিক্ষকদের মধ্য থেকেই এই পদে পদোন্নতি দেওয়া হবে। এতে প্রতিটি বিদ্যালয়ে একজন করে ৬৫ হাজার ৬২০ জন সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। ফলে প্রাথমিকে আগামীতেও আরো বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!