1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

এবার বৃষ্টি থাকছে দুর্গাপূজা জুড়ে

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১.০২ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে।
পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শনে করবেন। শনি, রোববারও প্রতিমা দর্শন শেষে সোমবার (২৬ অক্টোবর) দশমীতে বিসর্জন হবে এবারের পূজা।
তবে এবার পিছু না ছাড়া বৃষ্টি দুর্গাপূজাতেও বাগড়া দিতে পারে বলে জোরালো মত দিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, দ্রুতই সৃষ্টি হবে।
তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তার পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না। ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।
২২ ও ২৩ অক্টোবর বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, চট্টগ্রাম, বরিশাল, সিলেটের কিছু অংশ এবং ঢাকাতেও বৃষ্টি হবে। পূজাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!