1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

স্বাধীনতা দিবসে বড়খাল স্কুল ও কলেজে প্রীতি ফুটবল: অধ্যক্ষের দল ২-০ গোলে জয়ী

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ৭.৩৭ এএম
  • ৬১১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দোয়ারাবাজারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল ও কলেজে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রবিবার সকালে কলেজ মাঠে অধ্যক্ষ বনাম সহকারি প্রধান শিক্ষক দু’দলের মধ্যে জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে অধ্যক্ষের দল জয় লাভ করে।
পরে কলেজ মাঠে অধ্যক্ষ নজির আহমদের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী অধ্যাপক জহিরুল হাসান ভুঁইয়া, ফরিদ আহমদ ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক মোশাহিদ আলী, সহকারী শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ ৪৭ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও আমিনুর রশীদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!