1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

৪ শিশুকে যৌন নিপীড়ন : মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১২.৪৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আবদুর রশিদ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মামলা দায়েরের পর জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকায় নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
শিশুদেরকে যৌন নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী এক শিশুর অভিভাবক থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন- রোববার চার শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। ছুটির পর তাদের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আবদুর রশিদ। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক বাদী হয়ে রোববার রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শিক্ষক আবদুর রশিদকে গ্রেপ্তার করে।
আজ সোমবার সকালে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান সাংবাদিকদের বলেন, ‘আবদুর রশিদ চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছেন। চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।‘


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!