1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুরমা ইউনিয়ন যুবলীগের দলীয় কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০১৭, ২.০৫ পিএম
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন যুবলীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল। রবিবার দুপুরে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাণীপুর গ্রামে এই অফিসের উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফয়সাল আহমেদ, এনাম আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ। স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা ইউপি যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র সহসভাপতি আখতার হোসাইন, ৬নং ওয়ার্ডের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল।
এছাড়াও সুরমা-জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ইউনিয়নের যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মাজহারুল ইসলাম উকিল বলেন, ৩০ লক্ষ শহিদের আত্নদানে অর্জিত বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্য হতে পারেনা। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সমুন্নত প্রজন্ম হিসেবে আমরা তাদের প্রতিরোধ করব। তিনি জঙ্গি মোকাবেলায় প্রতিটি পাড়ায় মহল্লার সাধারণ জনগনকে সচেতন হওয়ার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!