1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে এতিমখানার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৭.১৭ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আজ শুক্রবার (১৬ অক্টোবর) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও কিশোরীর মায়ের দায়ের করা মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই কিশোরী সুনামগঞ্জ সরকারি বালিকা এতিমখানায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। করোনা পরিস্থিতিতে এতিমখানা বন্ধ থাকায় সে জগন্নাথপুর এলাকার হবিবনগরে মায়ের ভাড়া বাসায় চলে যায়। সেখানে প্রতিবেশী যুবক আলমগীর মিয়া (১৯) কিশোরীকে কুপ্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কিশোরীকে ঘরে একা পেয়ে আলমগীর ওড়না দিয়ে কিশোরীর মুখ বেঁধে ফেলে এবং তার কাপড় ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটি চিৎকার দিলে আলমগীর কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যান। পরে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কিশোরীর মায়ের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত যুবককে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে আজ শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!