1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে নৌকার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৫.৩৫ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইকবাল আল আজাদকে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা ইউসুফ আল আজাদ এর ছেলে ইকবালকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। নৌকার সমর্থনে জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছা সেবকলীগের কর্মী সমাবেশ করেছ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সংবাদপুর (মান্নান ঘাট) বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বক্তব্য দেন। প্রধান বক্তা জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, সুখাইর রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহম্মদ,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি ওয়ালী উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার বাদল, ফেনারবাক ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি মো. নুর মিয়া, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান মিন্টু, খুরশিদ আলম, তোতা মিয়া, নবী হোসেন, সুখাইর রাজাপুর উত্তর ইউপি যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ, জামালগঞ্জ সদর ইউপি আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম ভুইয়া, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল আফিন্দী,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, স্বেচ্ছা সেবকলীগের সাবেক সভাপতি মো. আবু তাহের, জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. সাইদুল ইসলাম সাঈদ, শেখ রাসেল পরিষদের সভাপতি আলী হোসেন প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!