1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জের রানা বাবু আর নেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৫.২৮ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ দে রানা আর নেই (দিব্যান লোকান স গচ্ছতু)। বৃহস্পতিবার ভোরে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর অন্তোষ্টিক্রিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চুড়খাই গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে জগদীশ দে রানা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এসময় তিনি তাঁর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
স্বর্গীয় জগদীশ দে রানা জগন্নাথপুরের শ্যমাহাট আশ্রম কমিটির সাবেক সভাপতি ছিলেন। বিভিন্ন সামাজিক কাজে সরব উপস্থিতি ছিল তাঁর।
উল্লেখ্য, স্বর্গীয় জগদীশ দে রানা ১৯৭৩-১৯৭৭ সালে তিনি পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৮১-১৯৮২ সালে তিনি পূর্ব পাগলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি পুনরায় পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৫-১৯৮৬ সালে তিনি পূর্ব পাগলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি পুনরায় পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৯৪-১৯৯৫ সালে পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ ২০১৬ সাল থেকে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় পরলোকগমণ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!