1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি

সিলেটে জঙ্গি অভিযানে দুই জঙ্গি নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০১৭, ১.৩৪ পিএম
  • ৫১৫ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেটের আতিয়া মহলে অভিযান নিয়ে প্রেস ব্রিফিং করছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ির আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইটে ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা রকেট লাঞ্চার দিয়ে ছিদ্র করে তারপর সেখান দিয়ে টিয়ারসেল ছোড়ার পর তাদের জন্য ভেতরে থাকা কঠিন হয়েছিল। এখন পর্যন্ত ২ জন জঙ্গি নিহত হয়েছে। দু’জনই পুরুষ সদস্য। অভিযান সার্বক্ষণিক চলতে থাকবে। রবিবার বিকেল সাড়ে ৫টার পর দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে এ তথ্য জানান।
ফখরুল আহসান বলেন, ‘এখনও এক বা একাধিক জঙ্গি ভেতরে আছে। আমাদের কেউ আহত হননি।’
সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফখরুল আহসান আরও বলেন, ‘আশা করেছিলাম আজ শেষ হবে, কিন্তু আজ শেষ হচ্ছে না। অভিযান সার্বক্ষণিক চলবে।’ তিনি বলেন, ‘এলাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’ তারা কোন গোষ্ঠীর জানা গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমাদের বিষয় না, পরবর্তী সময়ে তদন্ত যারা করবেন, তারা বিষয়টি দেখবেন।’ ভেতরে কোনও নারী জঙ্গি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!