1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

পরিকল্পনামন্ত্রীর সুস্থতা কামনায় সুনামগঞ্জের সব মসজিদে প্রার্থনার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১০.৪৯ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ জেলার সকল মসজিদে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার ১১ উপজেলার সবগুলো মসজিদে বুধবার বাদ জোহর বিশেষ প্রার্থনা এবং আগামী শুক্রবার বাদ জুমআ মন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। এই আহ্বান বিজ্ঞপ্তি আকারে মসজিদগুলোর ইমাম, খতিব, মোয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে সুনামগঞ্জ জেলা প্রশাসনও মন্ত্রীর সুস্থতা কামনায় আগামীকাল বুধবার সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে প্রার্থনার আয়োজন করেছে। জেলা প্রশাসক সকল মসজিদ, মন্দির, গির্জাসহ নিজ নিজ উপসনালয়ে মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ করেছে।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক আবু সিদ্দিকুর রহমান বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী করোনা আক্রান্ত হয়ে সিএমএইসে ভর্তি আছেন। তার শরিরে করোনার উপসর্গ না থাকলেও তিনি বয়সের কারণে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা মন্ত্রী মহোদয়ের সুস্থতা কামনা করে সব মসজিদ কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!