1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে তরুণি ধর্ষণ ও বাবাকে পেটানোর ঘটনা প্রধান আসামীর ৭ এবং অন্যদের ১ দিনের রিমাণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৪.০৪ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে জগন্নাথপুরে বখাটের যন্ত্রণায় বাড়ি থেকে পালিয়ে থাকা স্বামী পরিত্যক্তা তরুণির বাবা আনোয়ার মিয়াকে মারপিঠের ঘটনায় প্রধান আসামী শামীম আহমদকে ৭ এবং অন্য ৫ আসামীর ১ দিন করে রিমা- মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের জগন্নাথপুরের বিচারক শুভদীপ পাল এই আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ জানান, পুলিশ গ্রেপ্তারকৃত গোতগাঁও গ্রামের শামীম আহমদের ১০ দিন এবং লিটন মিয়া, আক্কাই মিয়া, দিলাক মিয়া, নোয়াগাঁও গ্রামের কাজল মিয়া ও খাঁনপুর গ্রামের আলম হোসেনকে ৫ দিনের রিমা-ে নেবার আবেদন জানায়। আদালত শামীম আহমদের ৭ দিন এবং অন্যদের ১ দিন রিমা-ে নেবার আদেশ দেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরের গুতগাঁওয়ে বখাটেরা স্বামী পরিত্যক্ত তরুণিকে নানাভাবে যৌন নিপীড়ন করছিল। বখাটের ভয়ে মেয়েটি বাড়ি ছেড়ে নবীগঞ্জের অভয়নগরে লুকিয়েছিল। মেয়েটিকে বাড়ি না পেয়ে গত সোমবার রাত ১ টায় বাড়িতে ঢুকে বাবাকে ধরে নিয়ে গিয়ে বেধরক মারপিঠ করে বখাটেরা। ঘটনায় জড়িত প্রধান আসামী শামীম আহমেদসহ ৬ বখাটেকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। এই ঘটনায় পরদিন নির্যাতিতা বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!