1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরের পল্লীতে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৪.০২ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বাজারে।
আহত যুবকের নাম মো. রুবেল মিয়া (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাব পুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে প্রথমে তাহিরপুর সদর হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থা আশংকাজনক হওয়ায় এখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মোস্তফার মিয়ার ছেলে মনির মিয়ার সঙ্গে গত ৬মাস আগে ফুটবল খেলা নিয়ে মাঠে রুবেল মিয়ার সঙ্গে বাকবিতন্ডা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে গ্রামবাসী বিষয়টি নিয়ে শালিসের মাধ্যমে নিষ্পত্তি করে দেয়।
সপ্তাহ খানেক আগে মনির মিয়া সহ তার লোকজন রুবেল মিয়াকে শ্রীপুর বাজারে মারধরের চেষ্টা করলে বাজারবাসী তাকে প্রতিহত কর। পরে রুবেল মিয়া এ ব্যাপারে তাহিরপুর থানায় মনির মিয়াসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের দায়ের পর গত ৫দিন আগে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। এরই জের ধরে আজ (শনিবার) বিকালে বালিয়াঘাট নতুন বাজারের মেইন রোডে তাকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে পিটে, কোমড়ে এবং হাতে এলোপাতাড়ি আঘাত করে করে। একপর্যায়ে বাজারের লোকজন এগিয়ে আসলে মনির মিয়া দূরে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে এখানকার চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
তাহিরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুমন বর্মন বলেন, আহত যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে রুবেল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। শুনেছি আজ বিকালে রুবেল মিয়াকে মনির মিয়া বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!