1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

ডলুড়া শহিদ মিনারে সুরমা ইউনিয়ন যুবলীগের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০১৭, ১২.৪৬ পিএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুড়া শহিদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সুরমা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। রোববার বেলা দশটায় সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে র‌্যালি করে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউপি যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র সহসভাপতি আখতার হোসাইন, ৬নং ওয়ার্ডের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল। যুবলীগ নেতা ফয়সাল আহমেদ, এনাম আহমেদ, শফিকুল ইসলাম।
এছাড়াও সুরমা-জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ইউনিয়নের যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সুরমা ইউনিয়ন যুবলীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয় ৬নং ওয়ার্ডের বাণীপুর গ্রামে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!