1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও নাসির বিড়ি জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৫.৪৮ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদাতা
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউরেরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নাসির বিড়ি আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে লাউরেরগড় বিওপির টহল দল লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২০৪/৬-এস এর নিকট হতে আনুমানিক ১৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বাজারঘাট থেকে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে।
অপর এক অভিযানে লাউরেরগড় বিওপির টহল দল একইদিন বিকেলে মেইন পিলার ১২০৪/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের দশঘর থেকে হতে ৩৫ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম মদ ও বিড়ি আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারতীয় মদ এবং নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!