1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৯.৪৫ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের তাহিরপুর উপেলার লাউরেগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), লাউড়েরগড় গ্রামের মৃত সাবুদ আলীর ছেলে খান জামাল (২১), পুরানলাউড় গ্রামের আব্দুল গফুরের ছেলে হারিছ মিয়া (৩৮), পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার শরিফগন্জ গ্রামের লাল মিয়ার ছেলে লাইক মিয়া (২২)।
বিজিবি সুত্রে জানাগেছে, রোববার বিকেলে লাউড়েরগড় সীমান্তের মেইন পিলার ১২০৩/২-এস এর নিকট দিয়ে আটককৃত বাংলাদেশী নাগরিকরা যাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে ফেরত আসার সময় উক্ত বাংলাদেশী নাগরিকদেরকে লাউরেরগড় বিওপির টহল দল কর্তৃক আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!