1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কিশোরের নাম ইমন আহমদ (১৫)। সে কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের জমাত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে জগন্নাথপুর সদর বাজারের উদ্দেশে বের হয় ইমন। জগন্নাথপুর- সুনামগঞ্জের সড়কের হিজলা এলাকার নিকটবর্তী স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি লেগুনার ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী লেগুনাটি আটক করেছেন।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!