1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা::
সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায়
পল্লী বিদ্যুত ঠিকাদারের এক লাইন ম্যান ঘটনাস্থলেই মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চানপুর-বারেকটিলা সড়কের রাজাই নামক স্থানে।
নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। সে পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আলোয়াখোয়া ইউনিয়নের নুহ ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফ টিলার রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে চাঁনপুর বাজার থেকে বারেকটিলা যাওয়ার পথে অপর প্রান্ত থেকে আসা বিদ্যুতের ঠিকাদারের লাইনম্যান তরিকুল ইসলামকে রাজাই নামক স্থানে ধাক্কা দিলে সে রাস্তার পাশে থাকা গাছের মধ্যে ছিটকে পড়ে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আহত হয়।
পথচারীরা আহত চালকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতাল কমপ্লেক্স প্রেরণ করেন।
খবর পেয়ে রাত সাড়ে ৭ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতর লাশ উদ্ধার করে।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই নজরুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেলের ধাক্কায় পল্লী বিদ্যুতের ঠিকাদারের এক লাইনম্যান নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!