1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কাঠইর-জয়নগর সড়ক সংস্কারের মাধ্যমে সড়ক সংস্কার মাসের উদ্বোধন হচ্ছে কাল

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১.০৮ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও অক্টোবর মাসকে সড়ক সংস্কার মাস হিসেবে বিবেচনায় নিয়ে সুনামগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যে অক্টোবরমাস ব্যাপী সড়ক সংস্কার কার্যক্রমের হাত দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ ৩১ সেপ্টেম্বর স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এক ভিজুয়াল কনফারেন্সে সারাদেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অক্টোবর মাস ব্যাপী সড়ক সংস্কার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’অক্টোবর-২০২০ মন্ত্রণালয়ে নিজ কক্ষে বসে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
সুনামগঞ্জ জেলায়ও আগামীকাল ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মুজিব বর্ষ উপলক্ষে সড়ক সংস্কার কাজ উদ্বোধন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সুনামগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ও বেহাল সড়ক কাঠইর-জয়নগর সড়ক সংস্কারের মধ্য দিয়ে সুনামগঞ্জে মাসব্যাপী সড়ক সংস্কার শুরু করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃহষ্পতিবার সকালে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম কাঠইর জয়নগর সড়ক সংস্কার কাজের উদ্বোধন করবেন। পরে অন্যান্য উপজেলায়ও বেহাল সড়ক সংস্কার করা হবে।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, এবারের বন্যায় আমাদের জেলার প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কই বেহাল। আমরা ইতোমধ্যে সবগুলোর তালিকা উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেছি। তবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যে অক্টেবরমাসব্যাপী জেলায় গুরুত্বপূর্ণ ও বেহাল সড়ক সংস্কার করা হবে। কাল আনুষ্ঠানিকভাবে জেলার অন্যতম বেহাল ‘কাঠইর-জয়নগর’ সড়ক সংস্কারের মধ্য দিয়ে সংস্কার কাজের উদ্বোধন হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!