1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে চারগুণ ফিস নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ২.৫৮ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
দেশের দুর্গম উপজেলা হিসেবে স্বীকৃত সুনামগঞ্জের হাওর উপজেলা শাল্লার একমাত্র উচ্চশিক্ষার সরকারি প্রতিষ্ঠান শাল্লা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাবত গলাকাটা চারগুণ ফি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলা সদরের বাজারে তারা ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করে দুর্নীতিতে জড়িত চক্র ও অধ্যক্ষের অপসারণ দাবি করেন। একই সঙ্গে হাওরাঞ্চলের করোনায় বিপর্যস্ত দরিদ্র অভিভাবকের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। মানববন্ধনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০-২০২১ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে দুর্গম উপজেলা হিসেবে বোর্ড নির্ধারিত ফি ছিল ১ হাজার টাকা। কিন্তু শাল্লা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ বরাবরের মতো এবারও দরিদ্র অভিভাবকদের পকেট কেটে একাদশে ভর্তি বাবত ৫ হাজার টাকা নিয়েছে। ভর্তি ফরম বাবতও রশিদবিহীন আরো ৩০০ টাকা করে নিয়েছে। করোনকালে সরকার ঘোষিত অনুন্নত ও পশ্চাদপদ উপজেলা থেকেও এভাবে গলাকাটা চারগুণ ফিস নিয়ে শুধু অমানবিক কাজই করেনি, অতীতের দুর্নীতিকেও সামনে নিয়ে এসেছে। বক্তারা দুর্নীতিবাজের লাগাম টেনে ধরার দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফনি ভূষণ সরকার, যুবলীগ নেতা অজয় তালুকদার, শ্রমিক লীগ নেতা গনেন্দ্র সরকার, ছাত্র লীগ নেতা সুধাকর দাস, প্রভাংশু তালুকদার প্রমুখ।
উল্লেখ্য একাদশ শ্রেণিতে ভর্তি বাবত ৫ হাজার টাকা নেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন জনৈক অভিভাবক। তার আবেদনের প্রেক্ষিত সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!