1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

সিলেটে জঙ্গি হামলায় সুনামগঞ্জের পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কায়সর দীপুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ মার্চ, ২০১৭, ৪.৫৯ পিএম
  • ৫৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সিলেটের শিববাড়ী এলাকায় জঙ্গিদের বোমা বিষ্ফোরনে নিহত পুলিশ কর্মকর্তা সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী মোক্তারের ছেলে চৌধুরী আবু কয়সর দীপু মারা গেছেন। শনিবার রাতে সিলেটের শিববাড়িতে জঙ্গিদের গ্রেণেঢ বিস্ফোরনে তিনি মারা যান।
সুনামগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের সংগঠক ও পুরানা আওয়ামী লীগার খ্যাত আছদ্দর আলীর সাত ছেলে ও ৩ মেয়ের মধ্যে দীপু ৩য়। তিনি প্রগতিশীল মনমানসিকতা স হিসেবে বন্ধু মহলে পরিচিত।
তার সুনামগঞ্জের বাস ভবনে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশিরা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যু সংবাদ শোনার পরই পরিবারের লোকজন সিলেট ছুটে যান।
সিলেট মেট্টোপলিটন পুলিশের সিটি এসবিএর সিআইও ওয়ান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি অকৃতদার ছিলেন।
প্রতিবেশী মোবারক হোসেন বলেন, দীপু ছিলো অত্যন্ত সৎ অফিসার ও মেধাবী। ছাত্রজীবন থেকেই সে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সুনামগঞ্জের পুরানা আওয়ামী লীগার হিসেবে তার পিতা আছদ্দর মোক্তার ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। ১৯৭১ সনে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল হানাদাররা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!