1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

এমসি কলেজের ঘটনায় জড়িতদের ছাড় নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটের এমসি কলেজে একটি বর্বরোচিত ঘটনা ঘটেছে। যেই করে থাকুক, তাকে শাস্তি ভোগ করতেই হবে। যাদের নামে এজাহার হয়েছে, তাদের ৬ জনের মধ্যে ৪ জনকে আমার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি দুজনকে অল্প সময়ের মধ্যে ধরে ফেলতে পারবো বলে আমরা বিশ্বাস করি।

আজ সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কৃষক লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি, আমরা কাউকে ছাড় দেই না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আমরা সেটাই করবো।

তিনি বলেন, পৃথিবীতে অন্যান্য দেশের মতো সমৃদ্ধশালী দেশ আমরা দেখতে চাই। সে ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বাংলাদেশের একমাত্র শেখ হাসিনাই ভরসা। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না আসলে কারও পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তিনি এসেছেন বলেই সারাদেশের লোকজন নড়েচড়ে বসেছে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে।

তিনি আরো বলেন, সমির চন্দ্র কৃষক লীগের দায়িত্ব পাওয়ার পরে থেকে কৃষকের জন্য, কৃষকের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে কৃষক লীগ সর্বত্র বিরাজমান। এসম তিনি শেখ হাসিনা দীর্ঘ কামনা করেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষক লীগের নেতাকর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!